মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ভাইয়ের সাথে অভিমান করে ব্লেড দিয়ে শরীর ছিঁড়ে রক্তাক্ত করলো যুবক

জগন্নাথপুরে ভাইয়ের সাথে অভিমান করে ব্লেড দিয়ে শরীর ছিঁড়ে রক্তাক্ত করলো যুবক

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে ব্লেড দিয়ে ছিঁেড় নিজের শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত করেছে এক যুবক। রোববার দুপুরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আহত যুবকের স্বজনরা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামের মোবারক মিয়া ছোট ছেলে ফারুক আলী (২৩) তাঁর আপন বড় ভাইয়ের সঙ্গে মান-অভিমান করে সকাল ১০টার দিকে ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থান ছিড়েঁ রক্তাক্ত করে। ক্ষতবিক্ষত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।
আহত যুবক ফারুক আলী জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, বড় ভাইয়ের নিকট আমার বিরুদ্ধে অন্যায়ভাবে নালিশ করা হয়। এতে ভাই আমার ওপর রেগে বকা-বকি করেন। এ কষ্টে নিজের শরীরে নির্যাতন করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরক চিকিৎসক রুবেল আহমদ জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো ব্লেডের আঘাত করেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগ করেনি থানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com