সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে ১ পিআইসি সভাপতি আটক ৪ জনকে কড়া সতর্কতা

জগন্নাথপুরে ১ পিআইসি সভাপতি আটক ৪ জনকে কড়া সতর্কতা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে হাওর রক্ষা বাধেঁর কাজে গাফিলতি ও সঠিকভাবে কাজ না করায় নুলুয়ার হাওর ফোল্ডার- ১ বেরী বাধেঁর ১৮ নং পিআইসি সভাপতি টাকন মিয়াকে আটক করে ইউএনও অফিসে নিয়ে আসা হয়। পরে ৩ দিনের মধ্যে সরকারি নীতিমালা অনুযায়ী সঠিক উচ্চতা দিয়ে বাধেঁর কাজ করবে এই শর্তে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে নলুয়া হাওর ১৫নং পিআইসি সভাপতি জুয়েল মেম্বার, ১৬ নং সভাপতি আবুল কাশেম, ১৭নং পিআইসি সভাপতি যুবরাজকে সরকারি নীতিমালা অনুযায়ী ১৫ মার্চের মধ্যে বাধেঁর কাজ সমাপ্ত করার জন্য সর্তক করে দেওয়া হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সাথে আলাপ হলে তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, আমরা প্রতিদিনই হাওরে যাচ্ছি এবং বাধেঁর কাজ তদারকি করছি। কোন ধরনের অবহেলা ও গাফিলতি সহ্য করা হবেনা। তিনি জানান, হাওরের কাজ শেষের দিকে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com