রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না

জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্ণীতির অভিযোগ এনে তার অপসারনের দাবীতেমানববন্ধন কর্মসুচি পালন করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে চিলাউড়া-ইউনিয়নবাসির ব্যানারে আয়োজিত এ কর্মসুচি স্থানীয় চিলাউড়া বাজারে অনুষ্ঠিত হয়। মানববন্ধবকালে বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রাশিদ, শহিদুল ইসমলাম বকুল, আব্দুল গফুর, আবু তাহের, আখলাকুর রহমান, লুলু, আব্দুল মোতালিব, ফররুখ মিয়া, হানিফ উল্লা, আব্দুল হোসেন, আলেক মিয়া, আখলুছ মিয়া. জুলহাস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি মাসের অধিকাংশ সময় ইউপি চেয়ারম্যান আরশ মিয়া অফিসে অনুপস্থিত থাকেন। গত ১৫ থেকে ২০ দিন ধরে তিনি অফিসে আসেন নি। পরিষদের কেউ জানেনা তিনি কোথায়। শুনা যাচ্ছে তিনি লন্ডনে চলে গেছেন। বেশির ভাগ সময় চেয়ারম্যান অনুপস্থিত থাকায় কারণে ইউনিয়ন পরিষদের কাজে আসা লোকজন নাগরিক সনদপত্র, জন্মসনদ, ট্যাক্স পরিশোর করাসহ জরুরি কাজে ভোগান্তির শিকার হচ্ছে। চরমভাবে বিঘ্নিত হচ্ছে পরিষদের কার্যক্রম। ইউনিয়নের প্রতিমাসে সাধারণ সভা হওয়ার নিয়ম থাকলেও আমাদের ইউনিয়নে হয় না। এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে চেয়ারম্যানের অপসারণ দাবী করেছেন বক্তারা।
চিলাউড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বকুল জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, চেয়ারম্যানের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনার কারণে সেবা পাচ্ছেন না ইউনিয়নের লোকজন। এছাড়াও সরকারী বিভিন্ন প্রকল্পের টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে আমরা উঠেছে তার বিরুদ্ধে। চেয়ারম্যানের এসব অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ইউনিয়নের ভুক্তভোগি নাগরিক প্রতিবাদে সোচ্ছার হয়ে তার অপসারণ দাবী করেছেন।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রাশিদ জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গত সোমবার বিকেলে (১১ মার্চ) সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এলাকাবাসির পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিশ্বাস পরি সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো চেয়ারম্যানের পাসর্পোট দেখার জন্য। তার পাসপোর্টটি দেখতে প্রমাণিত হবে তিনি লন্ডণে গিয়েছেন কিনা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, আমি গত কয়েকদিন ধরে স্বাশ্বকষ্ট জণিত রোগে আক্রান্ত হয়েছি। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, বিষয়টির খোঁজ খবর নিচ্ছি আমরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com