শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জগন্নাথপুরে লটারি খেলা বন্ধে পুলিশ মোতায়েন

জগন্নাথপুরে লটারি খেলা বন্ধে পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস ব্যাপী পণ্য প্রদর্শনী মেলায় লটারি খেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বুধবার বিকেল থেকে লটারি বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, লটারি খেলা চলবে না। তাই বন্ধ করে দেয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, লটারি খেলা বন্ধে মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মেলা কর্তৃপক্ষ জানান, মেলায় লটারি খেলা আপাতত বন্ধ রয়েছে। এদিকে-লটারি খেলা বন্ধের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন স্বাক্ষরিত একটি অভিযোগ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com