বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বিএনপি নেতা মনজুর আহমদ কাবেরী আর নেই

জগন্নাথপুরে বিএনপি নেতা মনজুর আহমদ কাবেরী আর নেই

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার চরা গ্রামের বাসিন্দা মনজুর আহমদ কাবেরী (৫৮) ইন্তেকাল করেছেন । ( ইন্নালিল্লাহি… রাজিউন)।
বুধবার ভোরে তিনি সিলেট নগরীর নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১ বছর ধরে জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকাল তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বিকেল চার টায় চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাযা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়।

পরে মরহুমের বাড়ী সংলগ্ন মাদ্রাসা নিকটস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি,
উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সংকর রায়,সহসভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্ন সম্পাদক অমিত দেবসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীর পেশার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com