সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

সপ্তম বারের মতো সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন জগন্নাথপুর থানার হারুনুর রশীদ চৌধুরী

সপ্তম বারের মতো সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন জগন্নাথপুর থানার হারুনুর রশীদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন অবদানের স্কীকৃতিস্বরূপ ৭ম বারের মত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করলেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-পিপিএম,(প্রশাসন) সহ উধ্বর্তন কর্তৃপক্ষ। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রতিক্রিয়ায় সকল অফিসার ফোর্সদের প্রতি আন্তরিক ভাবে কাজ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগণের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পত্র পাওয়ায় চৌকশ পুলিশ কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মাদ হারুনুর রশীদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ন সম্পাদক অমিত দেবসহ নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com