মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরকে হাওর উপজেলা হিসেবে অন্তভূক্তির দাবি

জগন্নাথপুরকে হাওর উপজেলা হিসেবে অন্তভূক্তির দাবি

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে হাওর উপজেলা হিসেবে অন্তভূক্তির দাবি  জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে
জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষে হাওর নিয়ে কাজ করা সামাজিক সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও সদস্য সচিব  সাংবাদিক অমিত দেব স্বাক্ষরিত  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে  এ দাবি জানান।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেব জানান ,জগন্নাথপুর উপজেলা একটি হাওর ব্যষ্টিত উপজেলা।গত ১৯ ফেব্রুয়ারি সরকারিভাবে  দেশের ১৬ টি উপজেলাকে হাওর/দ্বীপ / চর উপজেলা হিসেবে গ্রেজেটভূক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। জগন্নাথপুর উপজেলায় ছোট বড় ২৩ টি হাওর ৭টি নদী,১৫৮ টি বিল ৩৯ টি খাল  ৫০ টি প্লাবন ভূমি রয়েছে। বর্ষা মৌসুমে নৌকা ও হেমন্ত মৌসুমে পায়ে হেঁটে উপজেলার অধিকাংশ মানুষ কে চলাচল করতে হয়। এসব দিক বিবেচনা করে জগন্নাথপুর উপজেলাকে হাওর উপজেলা হিসেবে অন্তভূক্তি করে পিছিয়েপড়া জগন্নাথপুর উপজেলাবাসীকে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সংযুক্ত করতে আমরা দাবি জানাই।স্মারকলিপি প্রদানকালে উপস্হিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সংগঠনের সদস্য সাংবাদিক আলী আহমদ সদস্য মাসুম আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com