বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

অচিরেই সুনামগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে-পরিকল্পনামন্ত্রী

অচিরেই সুনামগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে-পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে গরীব দুঃস্থ মানুষের মধ্যে ঘরের চাবি হস্ত্যান্তর কালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, পর্যায় ক্রমে সকল গরীব ও দুঃস্থ লোকদের ঘর দেওয়া হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী
শেখ হাসিনার শাসন আমলে কেউ খোলা আকাশের নিচে থাকবেনা। আশ্রায়ন প্রকল্পের অধীনে সকল গরীব ও দুঃস্থ লোকদের ঘর দেওয়া হবে। মন্ত্রী বলেন, সুনামগঞ্জের উন্নয়নে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পর্যায় ক্রমে সকল
সমস্যা সমাধান করা হবে। তিনি বলেন, টাকার কোনো অভাব নেই, আপনারা প্রকল্প নিয়ে আসেন টাকা বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, ১১শ কোটি টাকা ব্যায়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের কাজ চলছে। এবং অচিরেই ৪ হাজার কোটি টাকা
ব্যায়ে বঙ্গবন্ধু সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক। আমি যা বলি তিনি সেটা গ্রহণ করেন। মন্ত্রী শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রায়ণ প্রকল্পের অধীনে ১৪৮জন গরীব দুঃস্থ লোকদের মধ্যে ঘরের চাবি হস্ত্যান্তর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ  সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহাদত
হোসেন ভূইয়া। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। অনুষ্ঠানে ১৪৮ জন গরীব দুঃস্থ লোকদের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবিত আশ্রায়ণ প্রকল্পের
অধীনে নির্মিত ১৪৮ টি ঘরের চাবি হস্ত্যান্তর করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন ভূইয়া জানান, প্রথম পর্বে ১৪৮জন গরীব দুঃস্থ লোকদের মধ্যে চাবি হস্ত্যান্তর করা হয়েছে। ২য় পর্বে আরো ৫০ টি ঘর দেওয়া হবে। এবং আগামীতে আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে আরো
২০০জন গরীব দুঃস্থ লোকদের মধ্যে ঘর দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com