বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ডিলার ফজলু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

জগন্নাথপুরে ডিলার ফজলু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বিসিআইসি ডিলার, সকলের

প্রিয়মুখ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন
জগন্নাথপুর উপজেলা কমিটির কোষাধ্যক্ষ ও জগন্নাথপুর উপজেলার
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের বাসিন্দা ফজলু
মিয়া (৫৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে, ডিলার ফজলু মিয়া দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে
ভোগছিলেন। অবশেে শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রাতে
নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এতে শতশত শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।
এদিকে-ডিলার ফজলু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী,
জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা আবদুল হান্নান
কামাল, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা
কমিটির সভাপতি নুরুল আক্তার, সাধারণ সম্পাদক মুজিবুর
রহমান, সাংগঠনিক সম্পাদক পাখি চৌধুরী, জসিম উদ্দিন,
জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ধনেশ চন্দ্র রায়, সাধারণ
সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার, ডিলার হাজী সুন্দর উদ্দিন,
আজিজুর রহমান বকুল, মিজানুর রহমান, শাহ জামাল। এছাড়া
পৃথকভাবে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাবের
সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ
সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব,
সাংবাদিক মো.শাহজাহান মিয়া, হিফজুর রহমান প্রমুখ।
বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানিয়ে প্রয়াত ফজলু মিয়ার রূহের মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com