সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৭ আহত ৬

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৭ আহত ৬

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ ৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আজ রোববার  ভোর সাড়ে ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিমন পরিবহনের একটি বাস দিরাইয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। এসময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ছয় জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও অন্তত ৬ জন। হতাহতরা সবাই লেগুনার আরোহী।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com