সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

জগন্নাথপুরে অবশেষে মুসলিম যুবক জমির আলী গ্রেফতার

জগন্নাথপুরে অবশেষে মুসলিম যুবক জমির আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অবশেষে চাঞ্চল্যকর মামলার আসামী মুসলিম যুবক জমির আলীকে শুক্রবার
গ্রেফতার করা হয়েছে। এর আগে হিন্দু স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। জানাগেছে, ২১ জুন রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের সামারিশ আলীর ছেলে জমির আলী ২৫) ও একই গ্রামের মনু বিশ্বাসের মেয়ে স্কুলছাত্রী জবা রাণী বিশ্বাস (১৮) প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অপহরন
মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ স্কুল ছাত্রীর মাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে-থানায় মামলা দায়েরের পর স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার আসামী জমির আলীকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় জগন্নাথপুর থানা পুলিশ। এর মধ্যে ঘটনার ১৮ দিন পর ৯ জুলাই ভিকটিম স্কুলছাত্রী জগন্নাথপুর থানায় আত্মসমর্পন করলে তাকে তার বাবা মনু বিশ্বাসের জিম্মায় রাখা হয়েছে। অবশেষে ঘটনার ২১ দিন পর ১২ জুলাই শুক্রবার ভোরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের নেতৃত্বে সংগীয় এসআই কবির উদ্দিন সহ পুলিশ দল গোপন স্থানে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণ মামলার আসামী মুসলিম যুবক জমির আলীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জমির আলীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, ভিকটিম জবা রানীকে শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি প্রেম ঘঠিত না অপহরণ এব্যাপারে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com