মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

‘উন্নয়নের জোয়ারে’ নগরে জলাবদ্ধতা: মোশাররফ

‘উন্নয়নের জোয়ারে’ নগরে জলাবদ্ধতা: মোশাররফ

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের নজির তো আমরা দেখছি। ফ্লাইওভার ঠিকই হয়েছে। কিন্তু ফ্লাইওভারের নিচে গত কদিনে দেখা গেল উন্নয়নের জোয়ার, পানির জোয়ার। দেশের প্রধান দুই নগর ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা সরকারের উন্নয়নের জোয়ারের ফসল।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘গুম-হত্যা-ধর্ষণের মহামারীর কবলে বাংলাদেশ আতঙ্কিত নাগরিক জীবন ও সরকারের ভূমিকা’ শীর্ষক সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।
খন্দকার মোশাররফ বলেন, পদ্মা সেতু নিয়ে কে বা কারা ফেসবুকে কী একটা লিখেছে- এখানে মাথার দরকার হবে ইত্যাদি। সেটার ব্যাপারে শুনছি যে, গ্রেফতারও হয়েছে কয়েকজন।
‘কিন্তু সরকার বলে দিল এর পেছনে বিএনপি আছে। এই যে একটা অপপ্রচার সব কিছুতে। তারা মিথ্যা দাবি করে উন্নয়নের মহীসোপানে বাংলাদেশ। তবে এসব বলে জনগণকে বিভ্রান্ত করা যাচ্ছে না। জনগণ এই সরকারের গৃহীত পদক্ষেপের কারণে দুর্ভোগের শিকার হচ্ছে, জনগণের পকেট থেকে টাকা দিতে হচ্ছে।’
অর্থমন্ত্রীর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, এবারের অর্থমন্ত্রী দেশের ১০ জন ধনী ব্যক্তির মধ্যে একজন। ধনী ব্যবসায়ীদের কোনো দেশের অর্থমন্ত্রী বানানো হয় না। আমাদের বাংলাদেশে এ প্রথম অর্থমন্ত্রী একজন ধনী ব্যবসায়ী।
অর্থমন্ত্রী ধনীদের স্বার্থ দেখছেন দাবি করে তিনি বলেন, তিনি তো তাদের স্বার্থই দেখবেন, জনগণের স্বার্থ দেখবেন না।
ভ্যাটের আওতা বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি ও মোবাইল ফোন ব্যবহারে খরচ বাড়ানোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার গণভবনে দলের একসভায় বলেছেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দেশ চালায়, জনগণকে অবহেলা করে না।
‘আমি বলতে চাই, মোবাইল ফোনে যে পরিমাণ ভ্যাট বসিয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধি করেছেন-এটা কী জনগণের পক্ষে না বিপক্ষে। জনগণকে আপনারা অবহেলা করেন বলেই নির্দয়ভাবে এসব কর্মকাণ্ডগুলো করতে পারছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com