সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে বন্যায় ব্যাপক ক্ষতি, ৪৫ টি স্কুল বন্ধ ॥ আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষ

জগন্নাথপুরে বন্যায় ব্যাপক ক্ষতি, ৪৫ টি স্কুল বন্ধ ॥ আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষ

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। বুধবারও বন্যার পানি বেড়ে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও রাস্তাঘাট। উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এবার উঁচু এলাকা তলিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন অঞ্চল সহ পৌর শহরে বিভিন্ন এলাকার ঘরবাড়ি
স্কুল, কলেজ ও রাস্তাঘাট তলিযে গেছে। ১৭ জুলাই বুধবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে উপজেলা ভূমি অফিস। অফিসের সামনে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন
অফিসে আসা লোকজন। বিগত প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে উপজেলার অর্ধশতাধিক গ্রামের শত শত ঘরবাড়ি বন্যা কবলিত হয়ে পড়ে।

এদিকে বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, বন্যায় এ পর্যন্ত ১১০০ হেক্টর আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। এছাড়া ৮০০ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন. বন্যায় মোট ৪০০টি মৎস্য ফিসারি তলিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বন্যার কারণে এ পর্যন্ত ৪৫টি স্কুলের পাঠদান বন্ধ রয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, বন্যা কবলিত মানুষের জন্য ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে শতাধিক নারী, পুরুষ, শিশু আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। এছাড়া সরকারিভাবে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com