সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

সিলেটে গাড়ি উল্টে জগন্নাথপুরের ফল ব্যবসায়ী সহ নিহত ২

সিলেটে গাড়ি উল্টে জগন্নাথপুরের ফল ব্যবসায়ী সহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক ::সিলেটের তেলি বাজার এলাকায় পিকআপ গাড়ি উল্টে দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ফল ব্যবসায়ী ও চালক সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জগন্নাথপুরের সর্বত্র শোকের ছায়া বইছে। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার ইসলামপুর আলখানারপাড় গ্রামের আনছব
উল্লার ছেলে ফল ব্যবসায়ী ছমির উদ্দিন (৩০) ও উপজেলার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা গাড়ি চালক মিঠু দাস (২৭)।

জানাগেছে, মঙ্গঁলবার সকালে ফল আনার জন্য জগন্নাথপুর থেকে সিলেটে যাওয়ার পথে সিলেটের তেলি বাজার নামক স্থানে পিকআপ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।

এ সময় গাড়িতে থাকা ব্যবসায়ী ছমির উদ্দিন ও গাড়ি চালক মিঠু দাসের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এদিকে-বিকেলে ব্যবসায়ী ছমির উদ্দিনের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় কয়েক
হাজার শোকার্ত মুসল্লি অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com