বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ভাঙা সড়কে ট্রাক দেবে দীর্ঘ যানজট

জগন্নাথপুরে ভাঙা সড়কে ট্রাক দেবে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাঙাচোরা সড়কে মালবাহী ট্রাক দেবে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

জানাগেছে, জগন্নাথপুর-সিলেট সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচললের অনুপযোগী হয়ে পড়েছে। বারবার ভাঙাচোরা সড়কের গর্তে ভারী যানবাহন আটকে গিয়ে যানজট সহ গাড়ি
চলাচল বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। যে কারণে মানুষের ভোগান্তির শেষ নেই।

এদিকে- মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর-সিলেট সড়কের হামজা কমিউনিটি সেন্টারের সামনে আবারো মালবাহী ট্রাক দেবে যায়। এতে দীর্ঘ যানজটে আটকা পড়েন যাত্রীরা। তবে সড়কের
বেহাল দশার কারণে ভূক্তভোগী জনসাধারণের মধ্যে দিনদিন ক্ষোভ বেড়ে চলেছে। এর মধ্যে সড়কের মেরামতের দাবিতে পরিবহন ধর্মঘট সহ নানা আন্দোলন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কর্ণপাত হচ্ছে না। যদিও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, বন্যার পানি কমে গেলে রাস্তাঘাটের কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com