রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুর পৌর শহরে ইজিবাইক চলাচল বন্ধে প্রশাসনের অভিযান

জগন্নাথপুর পৌর শহরে ইজিবাইক চলাচল বন্ধে প্রশাসনের অভিযান

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ভেতরে ইজিবাইক (টমটম) চলাচল বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।
১৮ আগষ্ট রোববার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে এ অভিযান চালনো হয়। অভিযান কালে বিভিন্ন ইজিবাইক আটকে পৌর শহরে প্রবেশ না করতে সতর্ক করে দেয়া হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুর পৌর শহরকে আমরা যানজট মুক্ত রাখতে চাই। যে কারণে অবৈধ ইজিবাইক পৌর শহরে প্রবেশ না করে শুধু ইউনিয়ন পর্যায়ে চলাচল করবে। পৌর শহরের বাহির এলাকার প্রথম দিক স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় দিক রাণীগঞ্জ রোডের শেষাংশ, তৃতীয় দিক ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট ও চতুর্থ দিক কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ইজিবাইক চলাচল করতে পারবে। শুধু পৌর শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না। তা ইজিবাইকের সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে। এরপরও যদি কেউ নির্দেশনা অমান্য করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com