শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: মেডিকেলের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কেম এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ আগস্ট৷ আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর৷ প্রবেশপত্র বিতরণ ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত৷ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত৷

এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর: জীববিজ্ঞান -৩০, রসায়নবিদ্যা -২৫, পদার্থবিদ্যা -২০, ইংরেজী -১৫; সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ -১০।

পরীক্ষায় মোট আসন সংখ্যা চার হাজার ৬৮টি।

অনলাইনে আবেদনের লক্ষ্যে www.dghs.gov.bd ওয়েবসাইটে নির্দেশাবলী ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরম পূরণের পরামর্শ দিয়ে এতে আরও বলা হয়েছে, পরীক্ষা ফি এক হাজার টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের জন্য ভর্তির আবেদনের এ আহ্বান প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, ২০১৬ বা ২০১৭ সনে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ বা ২০১৯ সনে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন বাংলাদেশের নাগরিকরা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। এছাড়া ইংরেজি ২০১৬ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com