মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২শে এপ্রিল

শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২শে এপ্রিল

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::  আগামী ২২শে এপ্রিল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম অনলাইনে একটি সভা করেন। সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাত দিয়ে বলেন, প্রাথমিকভাবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে ২২শে এপ্রিল। জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এসব তথ্য এখনো চূড়ান্ত হয়নি।

সভায় উপস্থিত একজন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্রের ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেই তথ্য পেলে কয় ধাপে পরীক্ষা হবে সেটি অধিদপ্তর থেকে জানিয়ে দেয়া হবে।

তিনি আরও জানান, সভায় উপজেলা সদর ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেয়া যাবে না বলে জানানো হয়। তবে আমরা জানিয়েছি উপজেলা সদরে একটি জেলার সব পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া সম্ভব নয়।
তারপরও আমাদের কেন্দ্রের সঠিক ধারণ ক্ষমতা জানাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com