বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি

সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার রাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে এটিএন বাংলা ও সমকাল প্রতিনিধি পঙ্কজ দে ও সাধারণ সম্পাদক পদে মানবজমিন ও চ্যানেল আই প্রতিনিধি একেএম মহিম নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার ও আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি কালের কন্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রুপান্তর ও যমুনা টিভির মাহমুদুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক আমাদের সময়ের বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ চ্যানেল-২৪ এর আর জুয়েল, দফতর সম্পাদক চ্যানেল এসের আকরাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের কাগজ ও ইন্ডিপেনডেন্ট টিভির জাকির হোসেন, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এনটিভির দেওয়ান গিয়াস চৌধুরী, ক্রীড়া সম্পাদক বাংলানিউজের আশিকুর রহমান পীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডিবিসি নিউজের আমিনুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্যরা হলেন সৈয়দ তাহের আলম মনসুর, দেওয়ান ইমদাদ রেজা, ইশতিয়াক শামীম, লতিফুর রহমান রাজু, খলিল রহমান, এমরানুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী, এনাম আহমেদ।
নির্বাচন পরিচালনা করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু ও খলিল রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com