শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

চলচ্চিত্র অভিনেতা বাবরের ইন্তেকাল

চলচ্চিত্র অভিনেতা বাবরের ইন্তেকাল

বিনোদন ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক বাবর (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস িত্যাগ করেন। তার ছেলে রিয়াদুর রহমান জানান, গত বৃহ¯পতিবার রাতে বাবার স্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি আমাদের ছেয়ে চলে গেছেন। এদিকে বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে বাবরের মরদেহ তার কলাবাগানের বাসায় নেয়া হয়। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। গত ৩০ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে গ্রীন রোডস্থ কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার গ্যাংগ্রিনের অপারেশন করেন। তার বাঁ পায়ের তিনটি আঙুল কেটে বাদ দেওয়া হয়। সর্বশেষ গত জুন মাসে অস্ত্রোপচার করে তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলতে হয়। এরপর তিনি বাসাতেই ছিলেন। উল্লেখ্য, বাবরের পুরো নাম খলিলুর রহমান। ১৯৫২ সালের ৩ ফেব্রæয়ারি ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। খলনায়ক হলেও চলচ্চিত্রে বাবর প্রথম অভিনয় নায়ক চরিত্রে। প্রথম ছবি আমজাদ হোসেন নির্মিত বাংলার মুখ। খল অভিনেতা হিসেবে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত রংবাজ চলচ্চিত্রে। এরপর তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেন। পাশাপাশি পরিচালনা করেছেন দয়াবান’, দাগী, দাদাভাইসহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমা। প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com