রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ছাত্রদলের কাউন্সিল: সভাপতি ১৫ ও সম্পাদক পদে ৩০ প্রার্থী বৈধ ঘোষণা

ছাত্রদলের কাউন্সিল: সভাপতি ১৫ ও সম্পাদক পদে ৩০ প্রার্থী বৈধ ঘোষণা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেয়া ৪৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে বাছাই কমিটি। মঙ্গলবার বিকালে এ কমিটির প্রধান ফজলুল হক মিলনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বৈধ প্রার্থীদের নাম জানানো হয়। এর মধ্যে সভাপতি পদে ১৫ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৩০ প্রার্থী।

৭৫ প্রার্থীর মধ্যে ২৭ জনের বিরুদ্ধে বিবাহিতসহ আরও কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য বলেন, প্রার্থিতা বাতিল হওয়া বেশিরভাগই বিবাহিত বলে প্রমাণিত হয়েছে। তবে তাদের নাম আমরা প্রকাশ করব না। কারণ সামাজিক মর্যাদা সবারই আছে। তাছাড়া তারা আপিল কমিটিতে আপিল করতে পারবেন। সেখানেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি আরও বলেন, আমরা পাঁচদিন ধরে স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই করেছি। বিবাহিত কিনা তা জানার জন্য স্থানীয় নেতাদের সহযোগিতা নিয়েছি।

জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা স্থানীয় নেতাদের নিয়ে প্রার্থীর বাসায় পর্যন্ত গিয়ে খোঁজ নিয়ে আমাদের প্রতিবেদন দিয়েছেন। এছাড়াও আমরা নিজ উদ্যোগে কাজী অফিসে গিয়েছি। সব কিছু মিলিয়ে বিবাহিতসহ আরও কয়েকটি অভিযোগে সভাপতি পদে ১৩ ও সাধারণ সম্পাদক পদে ১৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

১৭ ও ১৮ আগস্ট ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে ১০৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে নির্বাচনে অংশ নিতে ৭৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে ২৭ আর সাধারণ সম্পাদক পদে ৪৮ জন ছিলেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীরা প্রচার চালাতে পারবেন ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭টি ইউনিটের ৫৮০ কাউন্সিলর। ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের জন্য সংগঠনের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করা হয়।
সভাপতি পদে বৈধ প্রার্থী : কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মামুন খান, আশরাফুল আলম ফকির, হাফিজুর রহমান, এসএম সাজিদ হাসান বাবু, ফজলুর রহমান খোকন, আবদুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, এরশাদ খান, সুরুজ মণ্ডল, শামীম হোসেন, সুলাইমান হোসেন, মো. ইলিয়াস, এবিএম মাহমুদ আলম সরদার।সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী : জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), আমিনুর রহমান আমিন, মো. হাসান (তানজিল হাসান), শেখ আবু তাহের, জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম, আলাউদ্দিন খান, ডালিয়া রহান, মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবীব, ওমর ফারুক শাকিল চৌধুরী, শাহ নেওয়াজ, মহিনউদ্দিন রাজু, মুন্সি আনিসুর রহমান, ইকবাল হোসেন শ্যামল, মিজানুর রহমান শরীফ, রাশেদ ইকবাল খান, আরিফুল হক, নিয়াদ মোহাম্মদ ইকবাল হোসাইন, আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, আবদুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাশার, আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম, এএএম ইয়াহ ইয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com