রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুকে লাইভ

অপেক্ষায় মৌমিতা মৌ

অপেক্ষায় মৌমিতা মৌ

বিনোদন ডেস্ক ::  চিত্রনায়িকা মৌমিতা মৌ অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এখনো তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে মিজানুর রহমান মিজানের ‘রাগী’, ‘তোলপাড়’, তাজু কামরুলের ‘রক্তাক্ত সুলতানা’ ও তাজুল ইসলামের ‘গোপন সংকেত’। এরমধ্যে ‘রক্তাক্ত সুলতানা’য় তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। সবক’টি সিনেমারই কাজ শেষ করেছেন মৌমিতা মৌ। এদিকে এরইমধ্যে রাজধানীর ইডেন কলেজ থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এ অভিনেত্রী। পরিবার থেকে বিয়ের জন্য চাপ আছে বলে জানান তিনি। কিন্তু মৌমিতা মৌর এখন আগ্রহ আছে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার এবং টিভি নাটকে অভিনয় করার।
তার পরিবারের সিনেমায় কাজ করার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারে আগ্রহ কেশি। তাই মৌমিতা মৌ এখন নাটকে কাজ করারও অপেক্ষায় আছেন। ভালো গল্প এবং গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করার সুযোগ পেলে তিনি নাটকেও অভিনয় করবেন বলে জানালেন। ২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’ সিনেমাতে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com