শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে সরকার: শাহজাহান ওমর

খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে সরকার: শাহজাহান ওমর

 
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক ::  বিরোধী শক্তিকে মামলা দিয়ে দাবিয়ে রাখতে চাইছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)।

তিনি বলেন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান শাহজাহান ওমর।

বরিশালের সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে যোগদানের আহ্বান জানান তিনি।

শুক্রবার ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালের সমাবেশ সফল করতে ঝালকাঠিতে প্রস্তুতি সভা করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম)।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান।

সভায় বক্তারা জানান, আগামী ৭ এপ্রিল বরিশালের সমাবেশে ঝালকাঠি থেকে ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com