রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

বিরোধী নেতার পদ নিয়ে জাপায় পাল্টাপাল্টি

বিরোধী নেতার পদ নিয়ে জাপায় পাল্টাপাল্টি

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
সংসদে বিরোধী দলীয় নেতার পদ নিয়ে জাতীয় পার্টিতে চলছে পাল্টাপাল্টি। সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের পক্ষে দলের নেতারা দুইভাগে বিভক্ত। মঙ্গলবার জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করতে স্পিকারের কাছে একটি চিঠি জমা দেন কাদেরপন্থি নেতারা। গতকাল পাল্টা আরেকটি চিঠি পাঠিয়েছেন রওশন এরশাদ। জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করতে জাতীয় পার্টির প্যাডে পাঠানো চিঠি নিয়ে আপত্তি তুলে বুধবার পাঠানো রওশনের চিঠিতে বলা হয়েছে, দলীয় ফোরামে কোন সিদ্ধান্ত ছাড়াই জি এম কাদের মঙ্গলবার স্পিকারকে চিঠি দেন, যে চিঠিতে তাকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করার আহ্বান জানানো হয়। স্পিকারকে চিঠি পাঠানোর আগে গুলশানের বাড়িতে প্রেসিডিয়ামের কয়েকজন সদস্য ও সংসদ সদস্যকে নিয়ে আড়াই ঘণ্টা বৈঠক করেন সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন। ওই বৈঠকের পর জানানো হয় সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসবেন রওশন এরশাদ। রওশনের বাড়িতে বৈঠকের পর প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, জি এম কাদের পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক না করেই লুকিয়ে এই চিঠি দিয়ে থাকলে আমি ও আমরা সে বিষয়ে কিছু জানি না।
আমি তো নগণ্য এমপি। যে চিঠি দেয়া হয়েছে বলে শুনছি, সেটি প্রপার না। আনিসুল ইসলাম মাহমুদ জানান, আজ বেলা ১২টায় রওশন এরশাদ তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে দলের রাজনীতি নিয়ে রওশন এরশাদ নিজেই সাংবাদিকদের ব্রিফ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com