শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

ব্যর্থ হলো ভারতের চন্দ্র অভিযান

ব্যর্থ হলো ভারতের চন্দ্র অভিযান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: অবশেষে ব্যর্থ হলো ভারতের চন্দ্র অভিযান। দীর্ঘ সময় মহাশূন্যে চলতে চলতে চাঁদের মাটিতে অবতরণের আগেই চন্দ্রযান-২ এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তা সত্ত্বেও ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ কর্মসূচি নিয়ে তিনি গর্বিত। দক্ষিণ মেরুতে চাঁদকে স্পর্শ করার আগেই চন্দ্রযান-২ এর বিক্রম মডিউলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই মডিউল বা মিশনে ব্যবহৃত যানের পরিণতি কি হয়েছে তা আর জানা যায়নি। এতে হতাশ নন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই সুযোগ আবার আসবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

চাঁদে অভিযান চালানো চতুর্থ দেশ ভারত। তারা চাঁদের উদ্দেশে প্রায় এক মাস আগে উৎক্ষেপণ করে চন্দ্রযান-২। স্বাভাবিকভাবেই চলছিল এর কার্যক্রম। চাঁদকে ছুঁই ছুঁই করছিল তা। চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তাতে ত্রুটি দেখা দেয়। এর ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইন্ডিয়াস স্পেস রিচার্স অর্গানাইজেশনের (ইসরো)। ভারত চাঁদে প্রথম অভিযান চালায় ২০০৮ সালে। ওই সময় তারা চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে। সেই নভোযান চাঁদের পৃষ্ঠে পানি থাকার বিষয়ে প্রথম ও সবচেয়ে বেশি বিস্তারিত গবেষণা করে।

গত ২০ শে আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। আজ শনিবার চাঁদের পৃষ্ঠে তার অবতরণের কথা ছিল। ফলে ব্যাঙ্গালোরে ইসরোর স্ক্রিনে চোখ আঁঠার মতো লেগেছিল মিশন কন্ট্রোলের স্টাফদের। এ সময় ধীর গতিতে চাঁদের পৃষ্ঠে নেমে যাচ্ছিল তাদের মিশন। প্রধানমন্ত্রী মোদি একটি কাচের পিছন থেকে প্রত্যক্ষ করছিলেন এ দৃশ্য। কিন্তু অবতরণে ব্যর্থ হওয়া সত্ত্বেও কন্ট্রোলরুমকে সাধুবাদ জানানো হলো। এ সময় ইসরো চেয়ারম্যান কৈলাশাভাড়িভু শিবান স্টাফদের উদ্দেশ্যে ঘোষণা করলেন যে, তাদের প্রাথমিক কাজগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এখন মিশন থেকে প্রাপ্ত ডাটাগুলো বিশ্লেষণ করা হবে। তিনি অভিযানের শেষ ১৫ মিনিটকে ইংরেজিতে বর্ণনা করেন এভাবে ‘১৫ মিনিটস অব টেরর’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com