সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

আ’লীগ মিথ্যাচারের কোম্পানি, এর ম্যানেজার কাদের: রিজভী

আ’লীগ মিথ্যাচারের কোম্পানি, এর ম্যানেজার কাদের: রিজভী

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

আওয়ামী লীগ মিথ্যাচানের কোম্পানি আর ওবায়দুল কাদের এর ম্যানেজার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগকে মিথ্যাচারের একটি কোম্পানি। আর এ কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন ওবায়দুল কাদের। আর সহকারী বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কিসের গর্ব করেন। আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা-বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানোর। আপনি আজকে যে আওয়ামী লীগের সভানেত্রী সেটি তো জিয়াউর রহমানের দান।’

জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন সংসদে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন। কারণ ডাকাতরা যখন কারও বাড়িতে ডাকাতি করে তারা কি বলে আমরা অবৈধ কাজ করছি? কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কী হয়েছে।’

৩০ ডিসেম্বরের নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ তারা বুঝতে পারছে। তাদের ভোটাধিকার, চলাচলের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সেটা হরণ করেছে আওয়ামী লীগের এই ডাকাত সরকার। তিনি (প্রধানমন্ত্রী) তো অস্বীকার করবেন কারণ তিনি নিজেই তো ডাকাতি করছেন। যারা গণতন্ত্রকে হত্যা করছেন তারা কি জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তারা যে হত্যাকারী এটি তো প্রতিষ্ঠিত হয়ে যায়।’

জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এ অনুষ্ঠানে ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, মাওলানা নজরুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com