শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

প্রাইমারি স্কুলের সভাপতি হতে থাকতে হবে স্নাতক ডিগ্রি

প্রাইমারি স্কুলের সভাপতি হতে থাকতে হবে স্নাতক ডিগ্রি

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রী। আর বিদ্যোৎসাহী দুই সদস্যের শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস।

এই শর্ত যুক্ত করে প্রাইমারী স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠনে নতুন নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত ছিল না। নতুন নীতিমালা অনুযায়ী ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ হবে ৩ বছর। কমিটির সদস্য সচিব থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া শিক্ষক প্রতিনিধি থাকবেন একজন। বিদ্যালয়ের জমিদাতা বা তার উত্তরাধিকারীদের মধ্য থেকে সদস্য থাকবেন একজন। উপজেলা শিক্ষা অফিসারের সিদ্ধান্তে এই সদস্য মনোনীত হবেন।

অভিভাবকদের মধ্য থেকে একজন বিদ্যোৎসাহী নারী এবং একজন পুরুষ সদস্য থাকবেন। এই দুজন সদস্যের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস। এই দুজন সদস্য মনোনীত করার ক্ষেত্রে প্রধান শিক্ষককে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিতে হবে।
অভিভাবকদের মধ্য থেকে দুজন পুরুষ ও দুজন নারী অভিভাবক থাকবেন। এই চারজন সদস্য নির্বাচিত করবেন অভিভাবকরা। সহকারী উপজেলা বা সহকারী থানা শিক্ষা অফিসারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করতে হবে।

একই উপজেলার সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার কাছাকাছি যেকোনো সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা একজন সদস্য থাকবেন।

এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য বা পৌর কিংবা সিটি করপোরেশন এলাকার কাউন্সিলর পদাধিকার বলে সদস্য থাকবেন।

অ্যাডহক কমিটি: নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো বিদ্যালয়ে যুক্তিসঙ্গত কারণে ব্যবস্থাপনা কমিটি গঠন করা না গেলে সর্বোচ্চ ৬ মাসের জন্য অ্যাডহক (অনানুষ্ঠানিক) কমিটি গঠন করা যেতে পারে। ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। সভাপতি হবেন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার। ৫ সদস্যের অ্যাডহক কমিটির সদস্য সচিব থাকবেন প্রধান শিক্ষক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com