সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

এখন নির্বাচন হয় না, হয় কারচুপি: এরশাদ

এখন নির্বাচন হয় না, হয় কারচুপি: এরশাদ

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এখন নির্বাচন হয় না, হয় কারচুপি, ভোটহীন কিংবা জালভোটে নির্বাচিত হয়। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার সবার আগে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অন্যান্য ব্যাংক লুটের ঘটনা ইতিহাসে বিরল। এসব লুটেরাদের বিচার করেনি সরকার। তাই একের পর এক আর্থিক খাতে ধস নামছে।

শনিবার বিকালে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়নের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, উন্নয়নের নামে ব্যাংক লুট করা হচ্ছে। জাতীয় পার্টির শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে এরশাদ বলেন, তার সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করতে পারেনি। তাই দেশের মানুষ এখন আবারও ক্ষমতায় দেখতে চায় জাতীয় পার্টিকে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com