সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা শান্তিগঞ্জ ডেকোরেটার্স মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আওয়াল সম্পাদক রিপন শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন শান্তিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  পুলিশের ওপর হামলা: শান্তিগঞ্জে আসির মিয়াসহ ৬ আসামি গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

মানুষ আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে: মওদুদ

মানুষ আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে: মওদুদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: দেশের মানুষ আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, এখন সারা দেশের মানুষ আন্দোলন চায়। আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে এখনো আন্দোলনে যাওয়ার উপযুক্ত সময় আসেনি। সময়মতো আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের অবস্থা খুব নাজুক- এমন মন্তব্য করে মওদুদ বলেন, যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বিভিন্ন খাতে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে।

তিনি বলেন, এই সরকার অনির্বাচিত। এ কারণে তাদের মধ্যে কোনো নৈতিকতা নেই। ১১ বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষ এখন পরিবর্তন চায়।

চলমান বিভিন্ন অভিযান পরিচালনার বিষয় বিএনপির এই নেতা বলেন, কিছুদিন যে দুর্নীতিবিরোধী অভিযান চলেছে, তা লোক দেখানো। অভিযান শেষ হয়ে গেছে। সম্রাট, শামীমের মতো হাজার সন্ত্রাসী যুবলীগ-ছাত্রলীগের মধ্যে রয়েছে। তাদের দমন করতে পারছেন না সরকার।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাবেক এ আইনমন্ত্রী বলেন, আশা করছি মানবিক দিক বিবেচনায় দেশনেত্রী খালেদা জিয়া জামিন পাবেন। আর যদি তিনি জামিন না পান তাহলে বুঝব রাজনৈতিক প্রভাবের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না।

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com