রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত আহত ৫

জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত আহত ৫

 

মাছুম আহমদ/রেজুওয়ান কোরেশী :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুবাজপুর গ্রামের নুরুল হকের গ্রাম সংলগ্ন হাওরের জমিতে একই গ্রামের সুবাস করের গরু ধান খেতে থাকলে জমির মালিক নুরুল হক গরু দিয়ে আধাপাকা ধান না খাওয়াতে বলেন। এ নিয়ে সুবাস কর ও পক্ষের লোকদের সাথে তর্কবিতর্ক থেকে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুবাস করের পক্ষ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের শহিদ মিয়াসহ একদল দুর্বুত্ত নুরুল হককে (৫০) এলোপাতারি মারধর করে এবং গলাটিপে হত্যা করে। এ সময় নুরুল হক পক্ষের ৪ জন আহত হন। আহরা হচ্ছে সাইদুল হক (২৫) আমিন মিয়া (১৮) শরিফ মিয়া (২২) গোলজার আহমদ (২৫) আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল সুবাস করের স্ত্রী শিবলী কর, পাকি করের স্ত্রী সীমা কর ও কানাই করের ছেলে করুনা কর।

ঘটনাস্থল পরিদর্শনকারী ওসি আশরাফুল ইসলাম (তদন্ত) জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় যাই জমির ধান খাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com