বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে নার্সারি স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ

জগন্নাথপুরে নার্সারি স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর নার্সারিস্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে নতুন বছরের নতুন বই বিতরণ শুরু হয়। বুধবার ইংরেজী নতুন বছরের নতুন দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়ায় শিশু শিক্ষার্থীদের মধ্যে আলাদা আনন্দ উচ্ছাস বিরাজ করছে।

সকাল ১০টায় নার্সারিস্কুলে বই উৎসবের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়শা মাহফুজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায়
প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল  আলম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, অভিভাবক
সদস্য হাজী আব্দুল জব্বার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com