বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে ৩৫ বছর পর ভোট আজ গণশুনানি শেষে জগন্নাথপুরে ইউএনও কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ৪ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব,শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব,শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই

নিজস্ব প্রতিবেদক:: জগন্নাথপুর উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। নতুন পাঠ্য বই হাতে পেয়ে ছাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করতে দেখা যায়।
বুধবার দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়ের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউ করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান
বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম  মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি সানোয়ার
হাসান সুনু, সদস্য হাজী আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ৯ম শ্রেণীর ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com