শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

সার্কাস ও স্টেজেই ব্যস্ত মুনমুন

সার্কাস ও স্টেজেই ব্যস্ত মুনমুন

বিনোদন ডেস্ক ::  এক সময় রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা মুনমুন। তবে বর্তমানে সিনেমার চেয়ে সার্কাস ও স্টেজ শোতে বেশি সময় দিচ্ছেন তিনি। জানা যায়, গ্রেট রওশন, লায়ন, অলিম্পিক, নিউ স্টার, রাজমনি, সাধনা- এসব সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত যোগাযোগ রেখে শো করান তাকে দিয়ে। ওই সব সার্কাসের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন মুনমুন ও তার জীবনসঙ্গী রোবেন। মুনমুন বলেন, আমি ও রোবেন একসঙ্গে অনেক সার্কাস ও স্টেজ শোতে পারফর্ম করছি। দেশের নামি সার্কাস পার্টিগুলোর সঙ্গে কাজ হয়েছে আমাদের। সবশেষ একটি শোতে ৬ লাখের বেশি দর্শক হয়েছে। শাবনূরের সিনেমার জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করি আমরা।
দর্শকরা যখন মঞ্চের সামনে থেকে বলে ‘আই লাভ ইউ মুনমুন’। খুব ভালো লাগে আমার। আমি এ ধরনের শো খুব উপভোগ করি। তবে আগের চেয়ে বর্তমানে সার্কাস ও স্টেজ শো নানা কারণে কমেছে বলে জানান এই নায়িকা। বর্তমানে মুনমুন অভিনীত ‘রাগী’ ও ‘তোলপাড়’ শীর্ষক দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। দুই ছবিতেই খল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মুনমুন। এক সময় রুপালি পর্দায় নিয়মিত কাজ করেছেন চিত্রনায়িকা মুনমুন, ময়ূরী, ঝুমকা, মেঘা, শাপলা, নাসরিনসহ আরো অনেকে। তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও ছিল শুরু থেকে। তবে বরাবরই মুনমুন এই অভিযোগ অস্বীকার করেছেন। রমজান মাস ব্যতীত বাকি ১১ মাসই স্টেজ শো, সার্কাসের মঞ্চে ব্যস্ত থাকেন। জানা যায়, মাসের ২০-২৫ দিনই কোনো না কোনো সার্কাস অথবা স্টেজে শো থাকে তাদের। দু-একদিনের শোতে এক লাখ টাকার মতো পারিশ্রমিক পান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com