সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

৩১ মার্চ পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত

৩১ মার্চ পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

পিএসসি বলছে, ইতিমধ্যে নেওয়া পরীক্ষাগুলোর ফলাফল এই সময়ে প্রকাশ করা হবে।

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তবে ১৮-৩১ মার্চ পর্যন্ত সময়ে পিএসসির কতগুলো পরীক্ষা স্থগিত হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

বাংলাদেশে এখন পর্যন্ত ৮ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্ত প্রথম তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিলে গেছেন। বর্তমান পাঁচজন চিকিৎসাধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com