শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

হোম কোয়ারেন্টিনে রুনা লায়লা

হোম কোয়ারেন্টিনে রুনা লায়লা

বিনোদন ডেস্ক ::  হোম কোয়ারেন্টিনে আছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ঢাকার আসাদ অ্যাভিনিউতে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন তিনি। দেড় মাস লন্ডনে থাকার পর ১৬ই মার্চ দুপুরে ঢাকায় ফেরেন এই সংগীতশিল্পী। ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ মাসের ২৭ তারিখ এবং এপ্রিলে দুটি স্টেজ শো করার কথা ছিল রুনা লায়লার। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এসব শো বাতিল করেছেন তিনি। এ বিষয়ে রুনা লায়লা বলেন, আমি যেহেতু দেশের বাইরে লম্বা সময় ধরে ছিলাম, তাই নিজে থেকে হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশের অনেকে এখনো করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়টা বুঝতে পারছে না।
সারা পৃথিবীতে এই করোনাভাইরাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, তা আমরা কিন্তু দেখছি। আমাদের দেশেও কী হবে, তা আমরা বুঝতে পারছি না। আমাদের সবাইকে করোনাভাইরাস নিয়ে সাবধান থাকতে হবে। আমার মধ্যে কিন্তু করোনার কোনো উপসর্গ ছিল না। দেশের বাইরে ছিলাম বলে নিজে থেকে হোম কোয়ারেন্টিন বেছে নিয়েছি। আমি চাই, মানুষ সচেতন হোক। আমাদের সবাইকে যে কোনো সমাবেশ, জনসমাগম এড়িয়ে চলতে হবে। কোনো আড্ডায় যাওয়া চলবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com