শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

কণিকার বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগে মামলা

কণিকার বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক :: কদিন আগেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন। এরপর করোনা ভাইরাস নিয়ে কয়েকটি পার্টিতে অংশ নিয়েছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। তিনি যুক্তরাজ্য থেকে ফিরলেও তথ্য গোপন করে ভারতের লক্ষ্মৌ এসব পার্টিতে অংশ নিয়েছেন। তিনি যে পার্টিতে অংশ নিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং। এছাড়া সেখানে হোটেলে অবস্থানকালে তার সঙ্গে অনকে মানুষও এ সময় সাক্ষাত করেছেন। পরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে তথ্য গোপন করে জনসমাগমে উপস্থিত হওয়ায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এদিকে তার সঙ্গে পার্টিতে যারা উপস্থিত ছিলেন তারা এখন করোনা আতঙ্কে দিন পার করছেন। জানা গেছে, এই গায়িকা ১১ দিন আগে যুক্তরাজ্য থেকে ফিরেছেন।
তবে এ তথ্য গোপন করায় তাকে কোয়ারেন্টিনে যেতে হয়নি। তিনি অবলীলায় ঘুরে বেড়িয়েছেন এবং পার্টিতে যোগ দিয়েছেন। কিন্তু পাঁচ দিন আগে হঠাৎ জ্বর-কাশি দেখা দেয়। পরে চিকিৎসকের স্মরণাপন্ন হলে তার পরামর্শ অনুযায়ী করোনা ভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। তাই তিনি আইসোলেশনে গেছেন এবং তার পুরো পরিবার কোয়ারেন্টিনে আছেন। এদিকে তথ্য গোপন করে সাধারণ মানুষকে বিপদে ফেলার দায়ে কণিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। করোনা ভাইরাসে আক্রান্ত এ গায়িকার বিরুদ্ধে এ দিন এমনই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে লক্ষ্মৌ অবস্থানকালে হোটেল তাজের ৬০২ নম্বর কক্ষে অবস্থান করেছেন কণিকা। সেই কক্ষটি দু’দিন বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com