সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

শিগগিরই খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

শিগগিরই খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে চান তার স্বজনরা। গত ১৮ মার্চ খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার কারা মহাপরিদর্শক ও জেল সুপারের কাছে জরুরি সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ভাই শামীম ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, বোন সেলিমা ইসলাম, নাতনি রাইসা ইসলাম ও তার দুই মাসের সন্তান লিলির নাম উল্লেখ করে আবেদন করা হয়েছে। স্বজনরা চেয়ারপারসনের সঙ্গে সবশেষ গত ৭ মার্চ দেখা করেন। বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com