রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ কাল

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ কাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: দেশের করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে আগামীকাল দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলবেন। ২৫শে মার্চ তিনি ভাষণ দেবেন। তিনি বলেন, ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সমপ্রচার করা হবে। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা। আসতে পারে আরও কিছু নির্দেশনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com