সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে তাহমিম আহমদ লাকী’র জিপিএ-৫ অর্জন

জগন্নাথপুরে তাহমিম আহমদ লাকী’র জিপিএ-৫ অর্জন

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে

তাহমিম আহমদ লাকী। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা। লাকি কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর দলিল লেখক সমিতির সভাপতি ঠিকাদার মোঃ বশির আহমদ ও মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জোস্না বেগম দম্পতির বড় মেয়ে।
তাহমিম আহমদ লাকী জানায়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই জন শিক্ষার্থী জিপিএ -৫ পায়। তন্মেধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়েছে। লাকি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। এজন্য সকলের দোয়া প্রার্থী।
তাহমিম আহমদ লাকীর বাবা বশির আহমেদ বলেন, তিন ভাইয়ের মধ্যে লাকী সবার বড়। সে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com