বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে শিক্ষানুরাগী শফিকুল আহমদ ভূঁইয়ার ইন্তেকাল

জগন্নাথপুরে শিক্ষানুরাগী শফিকুল আহমদ ভূঁইয়ার ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ জগন্নাথপুর সদর গ্রামের বাসিন্দা পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, শিক্ষানুরাগী  শফিকুল আহমদ ভূঁইয়া (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।) শুক্রবার রাতে সিলেট শহরের পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকার জগন্নাথপুর হাউসের বাসায় আকস্মিক হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, চার মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তাঁর একমাত্র ছেলে কিছু দিন আগে লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

গত বুধবার প্রয়াতের বড় বোন সিলেট নগরীতে ইন্তেকাল করেন। মরহুমের চাচাত্ব ভাই আহমেদ কিবরিয়া রিংকু মৃত্যুের সত্যতা নিশ্চিত করে

জানান। আকস্মিক ভাবে তিনি বাসাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাবার সময় তিনি মারা যান। শনিবার গ্রামের বাড়ীতে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য শফিকুল আহমদ ভূঁইয়া সামাজিক, রাজনৈতিক ও ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর তথা সিলেট শহরে সুপরিচিত ছিলেন। তাঁর বাবা আব্দুল খালিক ছিলেন একজন সমাজসেবী ও সুপরিচিত প্রভাবশালী ব্যক্তি। তাঁর নামে পৌর শহরের ৯ নং ওয়ার্ডে খালিক নগর নামে একটি গ্রাম ও আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। তার প্রতিষ্ঠিত মসজিদে আগামীকাল শনিবার বিকেলে জানাযা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com