শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার

জগন্নাথপুরে নতুন করোনা আক্রান্ত ৬ জন কে আইসোলেশনে রাখা হয়েছে

জগন্নাথপুরে নতুন করোনা আক্রান্ত ৬ জন কে আইসোলেশনে রাখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত ৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আক্রান্তরা হলেন শহরের থানা রোড এলাকায় ২ জন, উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় ১ জন, ডাক বাংলো এলাকায় ১ জন, হাসপাতাল এলাকায় ১জন এবং আশিঘর এলাকায় ১ জন। এরমধ্যে ৮ বছরের এক শিশু।  আক্রান্তরা সবাই পৌর এলাকার।
বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, মঙ্গলবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৭১ জন। এরমধ্যে  ১৭ জন সুস্থ হয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, নতুন আক্রান্ত ৬ জনই পৌরসভার বাসিন্দা। আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com