বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর পূরবী এলাকার বাসিন্দা আরটিভির স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী (৪৭) বুধবার সকাল সাড়ে ১১টায় নিজ বাসায়  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

আবেদ মাহমুদ চৌধুরী প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদ, জাতীয় দৈনিক আজকের কাগজে সুনামের সঙ্গে কাজ করেছেন বহুদিন। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত সক্রিয় সাংবাদিক ছিলেন তিনি। সুনামগঞ্জ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সদস্য ছিলেন। সুনামগঞ্জ বুলচান্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। বিনয়ী-সদালাপি এই গণমাধ্যম কর্মীর মৃত্যুর সংবাদে সুনামগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী সাংবাদিক, জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনের কর্মকর্তাগণসহ শহরের গণ্যমান্যরা তার বাসভবনে মরদেহ দেখতে যান।

তার মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, লেখক-সাংবাদিক অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ তাহের আলম মুনসুর, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ঈশতিয়াক শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ও রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জ্যেষ্ঠ সাংবাদিক খলিল রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়,সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্নসাধারন সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ প্রমুখ শোক প্রকাশ করেছেন। আসরের নামাজের পর শহরের আরপিননগর কবরস্হানে তার দাফন সম্পন্ন করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com