বুধবার, ১০ Jun ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা  খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

হবিগঞ্জে গ্যাসের চুলার আগুনে ১৪ বসতঘর পুড়ে ছাই

হবিগঞ্জে গ্যাসের চুলার আগুনে ১৪ বসতঘর পুড়ে ছাই

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ পৌর এলাকার পৌর পুকুরপাড় গ্রামের কুড়ি হাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুকুরপাড় গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রাণ কৃষ্ণ দাসের গ্যাসের সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। সেখানে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় স্থানীয় শতাধিক লোক পানি দিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রঞ্জণ কুড়ি, বুলবুল কুড়ি, রঞ্জিত কুড়ি, অমর কুড়ি, উৎধান কুড়ি, নেপাল কুড়ি, দিপক কুড়ি, ধিরেন্দ্র কুড়ি, কৃষ্ণ দাস, দিপু কুড়ি, তপন চৌধুরী, গুপি কুড়ি, শ্রীমতি লালসহ ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কুড়ি সম্প্রদায়ের লোকজন টিনের ঘর তৈরি করে বসবাস করছিল। আগুনে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com