বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

আধিপত্য নিয়ে জগন্নাথপুরে দু পক্ষের মধ্যে গুলাগুলি : এলাকাবাসী আতংকিত

আধিপত্য নিয়ে জগন্নাথপুরে দু পক্ষের মধ্যে গুলাগুলি : এলাকাবাসী আতংকিত

স্টাফ রিপোর্টার :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  ও গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে সৈয়দপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাসান এর সাথে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দু’পক্ষের লোকজন  রোববার বিকেলে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
এলাকার লোকজন জানান,৮/১০ রাউন্ড গুলির আওয়াজে এলাকায় আতংক ছড়িঁয়ে পড়ে। এ সময় বাজারের লোক জনকে দৌড়াতে দেখাযায়।  জগন্নাথপুর থানার  ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী রাতে যুগান্তর কে জানান, দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক রাউন্ড গুলির ঘটনার খবর পেয়ে আমরা বিকেলে ঘটনাস্হল পরিদর্শন করি। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। অস্ত্রের মহড়া ও গুলির বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com