বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর  পৌরশহরে ১৬ জন কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এই জরিমানা প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্হ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘুরাফেরা করায় ১৬ জনকে ১০ হাজার ৭৯০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, জনগণকে মাস্ক পরিধানে সচেতন করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এছাড়া জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com