বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে অস্ত্র মামলার বাদী আওয়ামীলীগ নেতা ছোট মিয়া গ্রেফতার!

জগন্নাথপুরে অস্ত্র মামলার বাদী আওয়ামীলীগ নেতা ছোট মিয়া গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র মামলার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার না করে অস্ত্র মামলার বাদী আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী সালেহ আহমদ ছোটমিয়া কে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ৪ই আগষ্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলা গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ ও সৈয়দপুর শাহাড়পাড়া  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী  সালেহ আহমদ ছোটমিয়া পৃথক ভাবে থানায় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ গত ৫ই আগস্ট সৈয়দ পুর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে সাইদুল কে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে জেল হাজতে পাটিয়েছে। ঐদিনের অস্ত্র সহ সন্ত্রাসীদের গুলা গুলির চিত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়। ওই ঘটনার অনেক অস্ত্রধারীদের পুলিশ এখন ও গ্রেফতার করতে না পারলেও অস্ত্র মামলার বাদী লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ ছোট  মিয়া কে রহস্যজনক ভাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ গ্রেফতার করেছে।

জগন্নাথপুর থানার ওসি  ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সৈয়দপুর গ্রামের ফয়জুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে ছোটমিয়া কে সৈয়দ পুর বাজার থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে ছোট মিয়ার ছেলে শেখ সুহেল আহমদ অভিযোগ করেছেন, আমার আব্বা কে থানায় খবর দিয়ে নিয়ে আটক করে রহস্যজনক ভাবে
মামলা সাজানো হয়েছে। গ্রেফতার হওয়া ছোটমিয়ার প্রতিপক্ষ লন্ডন প্রবাসী সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য আওয়ামীলীগ নেতা আবুল হাসানের সাথে ওসি ইখতিয়ার উদ্দিনের গভীর সম্পর্ক রয়েছে। যে মামলা দিয়ে ছোট মিয়াকে গ্রেফতার করা হয়েছে ওই মামলার বাদী হচ্ছেন অস্ত্র সহ গ্রেফতার হয়ে জেল হাজতে অবস্হানরত সাইদুলের পিতা ফয়জুল ইসলাম। ফলে এ ঘটনায় এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন গত রোববার  বিকেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।   অস্ত্রদিয়ে গুলির ঘটনায় পুলিশ ৫ আগস্ট আবুল হাসান এর পক্ষের সাইদুল হক কে একটি বন্দুকসহ গ্রেফতার করে কারাগারে পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com