সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে আলোচিত অস্ত্র মামলার বাদী ছোট মিয়ার জামিন

জগন্নাথপুরে আলোচিত অস্ত্র মামলার বাদী ছোট মিয়ার জামিন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত  অস্ত্র মামলার বাদী লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ ছোট মিয়া জামিন পেয়েছেন। সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুরের বিজ্ঞ আদালতের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট দীর্ঘ শুনানী শেষে তাকে জামিন প্রদান করেন। এর আগে তদন্তকারী কর্মকর্তা মোসলেহ উদ্দিন ১ সপ্তাহের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত নাকচ করে জামিনের আদেশ দেন।

গত ১৩ই আগস্ট গুলাগুলীর ঘটনায় অস্ত্র মামলার বাদী সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লন্ডন প্রবাসী সালেহ আহমদ ছোটমিয়া কে রহস্যজনক ভাবে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ ।
এ সময় ছোটমিয়ার ছেলে শেখ সুহেল আহমদ অভিযোগ করেন, প্রতিপক্ষ ধনাঢ্য হাসান চেয়ারম্যানের কাছ থেকে মোটা অংকের বিনিময়ে তার পিতাকে বিনা কারনে গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে।
উলেখ্য, গত ৫ই আগস্ট উপজেলার সৈয়দ পুর বাজারে আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ ছোটমিয়ার লোক জন ও সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল হাসানের গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৪/৫টি আগ্নেয়াস্ত্র দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৮/১০ রাউন্ড গুলি ছোড়েঁ এলাকায় আতংকের সৃষ্টি করে। অস্ত্রধারীদের সচিত্র সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পেলে পরদিন সৈয়দ পুর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে সাইদুল কে ১টি  অবৈধ বন্দুক সহ গ্রেফতার করে পুলিশ।

এ দিন জগন্নাথপুর থানা পুলিশ ১টি আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী সালেহ আহমদ ছোটমিয়া বাদী হয়ে ১টি অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
কিন্তু গত ১৩ই আগষ্ট অস্ত্র মামলার বাদী সালেহ আহমদ ছোটমিয়া কে রহস্যজনক ভাবে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com