সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে দেড় বছরের শিশুকে ডোবায় ফেলে হত্যা :চাচী গ্রেফতার

জগন্নাথপুরে দেড় বছরের শিশুকে ডোবায় ফেলে হত্যা :চাচী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়নের তেলিকোণা গ্রামে দেড় বছরের এক কন্যাশিশুকে ডোবার পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির পিতা রুমেন মিয়া। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার থানা পুলিশ নিহত শিশুর চাচী সুবিনা আক্তার কে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরন  এবং শুক্রবার ( ২১ আগষ্ট) বিকেলে শিশুর লাশ  উদ্ধার করে ময়নাতদন্ত রির্পোটের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার তেলিকোনা (নতুনপাড়া) গ্রামের রুমেন মিয়ার দেড় বছরের শিশু কন্যা সাদিয়া বেগমকে বৃহস্পতিবার  ভোর থেকে পাওয়া যাচ্ছিল না। পরে তার মৃতদেহ বাড়ির নিকটবর্তী একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

শিশুর বাবা রুমেন মিয়া জানান, আমার মেয়েকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। পানিতে ফেলে দেওয়ার সময় লোকজন দেখেছেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আশ্বাদুল হক বলেন,সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুঁটে গিয়ে জানতে পারি, শিশুটির চাচি সুবিনা আক্তার ভোরবেলায় পরিবারের লোকজনের অগোচরে শিশুটিকে পানিতে ফেলে দেয়। প্রতিবেশী এক নারী এঘটনা প্রত্যক্ষ করেছেন। পরে লোকজন ডোবার পানি থেকে শিশুর মৃত দেহ উদ্ধার করেন।

ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর কেউ বলছেন, শিশুকে পানিতে ফেলে দেয়া হয়েছে। আবার কেউ বলছেন, পানিতে পড়ে গেছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবহিত করেছি।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। শিশু হত্যার অভিযোগে তার চাচী সুবিনা আক্তার( ২২)কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com