শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শাবির ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ৭৮

শাবির ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ৭৮

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ বৃহস্পতিবার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৭৮ জন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে  শনাক্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৯, সুনামগঞ্জের ১৬, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com