সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা মির্জা রফিকুল বারীর ইন্তেকাল :বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা মির্জা রফিকুল বারীর ইন্তেকাল :বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির প্রবীন নেতা, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী পৌরসভার ইকড়ছই মির্জা বাড়ীর বাসিন্দা মির্জা রফিকুল বারী রফু মিয়া(৭২) আর নেই। সোমবার (২৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭ টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে ৫মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন। এদিন বেলা ২টায় তিনির বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।   জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। জানাযা নামাজ শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে তাকে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে। মির্জা রফিকুল বারী রফু মিয়া  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন। জাগদলের উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান জগন্নাথপুর পেরুয়া এলাকায় এক দলীয় কর্মসুচিতে যোগদিলে মির্জা রফিকুল বারী উক্ত সভা পরিচালনা করেন। পরবর্তীতে মির্জা রফিকুল বারী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এক সময় তিনি উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে ও গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। জগন্নাথপুর বাজারের এক জন সৎ ব্যবসায়ী হিসাবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেন।

তিনি ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ  করেন। বেশ কিছু দিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ছিলেন। চলতি সপ্তাহে তাঁর শারিরীক  অবনতি হলে তাঁকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে প্রবীণ নেতা মির্জা রফিকুল বারীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ার ম্যান মোঃ আকমল হোসেন, উপজেলা বি এন পি সভপতি আবুহুরায়রা ছাদ মাষ্টার, সাবেক পৌর মেয়র মোঃ আক্তার হোসেন,সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাক্তার আব্দুল আহাদ,সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজউদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, সহ সাধারন সম্পাদক অমিত দেব,সদস্য মাসুম আহমদ,আলী আহমদ । উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com